নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় দায়িত্বে অবহেলা করায় ১২ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যাললের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম, মো.তাজুল ইসলাম, শিক্ষিকা ফেরদাউস আক্তার,খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় শিক্ষিকা নূর-এ-জান্নাত, শিক্ষক জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত বানু, আজিমুল ইসলাম,বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন।
সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দ্বীন আল জান্নাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ ও জয়াগ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র গণিত পরীক্ষা চলছিল। ওই সময় কেন্দ্র পরিদর্শনে যাই আমি। কেন্দ্রে গিয়ে দেখি শিক্ষকদের উপস্থিতি দুটি কেন্দ্রে শিক্ষার্থীরা হট্রগোল করছে। এ সময় শিক্ষকরা নিরব ছিলেন। বিষয়টি আমার নজরে এলে দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে দুটি পরীক্ষা কেন্দ্রের১২ শিক্ষককে দায়িত্ব থেকে কেন্দ্র প্রধানরা অব্যাহতি দেন। অব্যাহতি পাওয়া শিক্ষকরা এ বছর বাকী পরীক্ষা গুলোর সময় কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেনা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি