৮ মে ২০২৬

নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালীতে বিএডিসি শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) শ্রমিকদের নিয়মিতকরণ, কর্মঘন্টা নিশ্চিত ও ন্যায্য মজুরিসহ ৯ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করেছে শ্রমিকরা। রোববার (১৭ আড়স্ট) দুপুরে উপজেলার বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবীতে শ্লোগান দেয় এবং ঘন্টব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। এসময় বক্তব্য রাখেন, শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সর্দার মো.সুমনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা। ব্ক্তাগন বলেন,অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের করা বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অন্যান্য দাবী হচ্ছে, শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধাণে, কাজের সময় ও পরিমাণ সুনির্দিষ্ট করা, বিনা কারনে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুম ভিত্তিক শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারা বছর কর্মসংস্থান নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য সমান মজুরি নির্ধারণসহ নয় দফা দাবী তুলে ধরেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি