৭ মে ২০২৬

নোয়াখালীতে বাস চাপায় পথচারী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে বাস চাপায় পথচারী নিহত
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহত নুরুল হুদা (৪৫) উপজেলার একলাশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুর নবীর নতুন বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। শনিবার ( ২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিক উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সোনাপুরগামী লাল সবুজ নামীয় অজ্ঞাতনামা একটি বাস উপজেলার একলাশপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার সিএনজি রি-ফোয়েলিং স্টেশনের সামনে পথচারী নুরুল হুদাকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওই সড়কে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ রাখে। পরবর্তীতে বেগমগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করে। বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক বাসটি এখনো আটক করা যায়নি। তবে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশের সুরতহাল করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আওতাভুক্ত। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি