৬ মে ২০২৬

নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সা. সম্পাদকসহ গ্রেফতার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সা. সম্পাদকসহ গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ মিজানুর রহমান মিজানসহ ২জনকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইজদী শহরস্থ বালুরমাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত নোয়াখালী জেলা কৃষক দলের কমিটিকে বরণ ও অভিনন্দন জানানোর জন্য নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাইজদী শহরস্থ হাউজিং বালুর মাঠ থেকে শহরের মেইন রোডে একটি হুন্ডা শোডাউন করার পরিকল্পনা ছিল। মাইজদী শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকায় তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নামে সুধারাম মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে মিজানুর রহমান মিজান জামিনে আছেন বলে জানা যায়। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদ বলেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রথমে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায়। এরপর নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্বেচ্ছাসেবক দলের ৪জন নেতাকির্মকে আটক করে পুলিশ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ২জনকে আটক করেছে। তবে তিনি তাৎক্ষণিক আটককৃত আরেক স্বেচ্ছাসেবক দল নেতার নাম জানাতে পারেন নি। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি