৬ মে ২০২৬

নোয়াখালী জেলা আ.লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী জেলা আ.লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সভা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ নভেম্বর) সকালে নোয়াখালীর ৯টি উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৫ হাজার আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী এই সভায় অংশ গ্রহণ করে। জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও সহিদ উল্যা খান সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি