৫ মে ২০২৬

নৌকায় ভোট চাইলেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নৌকায় ভোট চাইলেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য মাহবুব আলী সঙ্গে ছিলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শমসের মবিন দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাখালী, তেজগাঁও, তিতুমীর কলেজ, গুলশান- ১, গুলশান ২ এবং বনানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি আতিকুলের পক্ষে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।

প্রচারণায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি ভূদেব চক্রবর্তী, এনায়েত কবীর এবং শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক। প্রসঙ্গত, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর তিনি বিকল্প ধারায় যোগ দেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি