৫ মে ২০২৬

নোবেলের তামাশায় ডিসলাইকের বন্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নোবেলের তামাশায় ডিসলাইকের বন্যা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সঙ্গীত জগতের বিতর্কিত নাম মাইনুল আহসান নোবেল। কলকাতার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। বুক ভরা ভালোবাসা দিয়েই এদেশের শ্রোতারা তাকে গ্রহণ করেছিলেন।

কিন্তু এই নোবেল যে কিনা বাংলাদেশের শিল্পীদের গান কভার গেয়েই পরিচিতি পেলেন। কিছুটা জনপ্রিয়তা পেয়ে তাদেরকেই অপমান করলেন বাজে মন্তব্য করে। তা দেখে চুপ থাকেনি সঙ্গীতপ্রেমীরা। কারণ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাস ঠুনকো নয়। সমালোচনার ঝড় উঠেছিল।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে প্রশাসনের জেরার মুখেও পড়তে হয়। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ওই যাত্রায় রক্ষা পান এই বিতর্কিত নোবেল। এবার প্রকাশ হলো এই উঠতি অহংকারী গায়কের মৌলিক গান ‘তামাশা’। নোবেলের এই নিম্নমানের গান ও ভিডিও শ্রোতারা ছুঁড়ে ফেললেন। মুক্তির ৯ ঘণ্টার মধ্যে ৪ লাখবার দেখা হয়েছে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই সময়ে মাত্র ১৭ হাজার লাইক পড়েছে। আর ডিজলাইক দিয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। আর ১৯ হাজারের বেশি মন্তব্যের মধ্যে বেশির ভাগ মানুষই তাকে তিরস্কার করেছেন।

কোনও গানের ক্ষেত্রে ডিজলাইক মানে অপছন্দের নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন নোবেল এমনটাই মনে করছেন সঙ্গীতপ্রেমীরা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে কুৎসা ছড়ানোর অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন ত্রিপুরার এক যুবক। জানা গেছে, ভারতে গেলেই গ্রেপ্তার করা হবে নোবেলকে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি