৫ মে ২০২৬

নোবেলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নোবেলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। বুধবার (২ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান বিচারক।

ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্ট দেওয়ার ঘটনায় গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইথুন বাবু। পরে ৩১ মে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ এনে নোবেলের বিরুদ্ধে ঢাকা জজকোর্টে মামলা করেন তিনি। বৃহস্পতিবার (৩ জুন) এই মামলার শুনানির কথা রয়েছে।

নোবেলের বিরুদ্ধে সম্প্রতি নিজের ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠে। এসব পোস্টের একটিতে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করা হয়। পোস্টে লেখা হয়, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’।

ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে। ছেলে এমবিএ করছে। শ্রোতা-ভক্তসহ সারাদেশে সংগীত এবং সংগীতের বাইরে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছেন। নোবেলের পোস্টের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর মামলা করেছি।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি