৫ মে ২০২৬

নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ হচ্ছে দীপাবলির ছুটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ হচ্ছে দীপাবলির ছুটি
ইমা এলিস: আগামী বছর (২০২৩ সাল) থেকে দীপাবলি উৎসবে নিউ ইয়র্ক শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্কে বহুজাতিক ও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন, তাই সকল ধর্মের অনুষ্ঠানে উৎসব ছড়িয়ে দিতে আগামী বছর থেকে দীপাবলিতে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্তৃপক্ষ। নিউ ইয়র্কের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দীপাবলির ছুটি ঘোষনার পর মেয়র এরিক অ্যাডামস বলেন, উৎসব সম্পর্কে শিশুদের মধ্যে আরও উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপাবলি মানেই আলোর উৎসব। আমরা বরাবরই চেয়েছিলেন যাতে এই উৎসব নিয়ে আগামী প্রজন্মের আগ্রহ তৈরি হয়। সবার মধ্যে যে আলো রয়েছে, সেই আলো যে কোনও আঁধার দূর করতে পারে। অন্যদিকে নিউইয়র্কের ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল বলেন, ভারতীয়-আমেরিকানদের দীর্ঘদিনের দাবি ছিল। এই স্বীকৃতি নিউইয়র্কে বৈচিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য। সমস্ত ধরনের মানুষ ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যকে উপলব্ধি করতে পারবেন। নিউইয়র্কে বহু ভারতীয় বসবাস করেন। নিউ ইয়র্কে বসবাসকারী ভারতীয়-আমেরিকানরা দীর্ঘদিন ধরে দীপাবলির মতো উৎসবে ছুটির দাবি করে আসছিলেন। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি