নিউইয়র্কে করোনা পুরস্কার পেলেন তিন বাংলাদেশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাকালীন সময়ে প্রবাসীদের সেবায় নিয়োজিত থাকায় করোনা পুরুস্কার পেলেন তিন বাংলাদেশি। মহামারির মাঝে করোনায় মৃত্যুবরনকারীদের জন্য মৃতদেহের দাফনের ব্যবস্হা, ফ্রি কোভিড টেস্ট, হালাল খাবার সরবরাহ, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচী এবং ফ্রি ফ্লু শট প্রদান কর্মসূচি পরিচালনা করেন এই তিন বাংলাদেশি। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস করোনা হিরো সম্মানে ভুষিত করে তাদের হাতে এ পুরুস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত তিন বাংলাদেশি হলেন নিউ ইয়র্ক-বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল), জেবিবিএর প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এবং নরসিংদি জেলা সমিতির প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের সেক্রটারি আহসান হাবীব। প্রবাসী এ তিন লায়ন ছাড়াও ১৮৮ জনকে একই ধরণের পুরুস্কার দেওয়া হয়। এদের মধ্যে আরও বাংলাদেশি রয়েছেন।
উল্লেখ্য, নিউ ইয়র্কে মহামারি চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি সাংগঠনিক কিংবা ব্যক্তিগতভাবে যারা কমিউনিউটির মানুষের পাশে দাড়িয়েছেন ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে তাদের প্রতি সম্মাননা জানাতেই ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এ পুরুস্কার প্রদানের উদ্যোগ নেন। মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট ও লায়ন্স ক্লাবের ডিরেক্টর মুনমুন হাসিনা বারীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্হিত ছিলেন।
পুরস্কার পেয়ে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল ) জানান, পুরস্কার প্রাপ্তির জন্য আর্তমানবতার সেবায় কাজ করিনি, করোনাকালের দুর্বিষহ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ অনুভব করেছি। তবে এই পুরস্কার আমার কাজের তাগিদ আরো দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। তিনি ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামসকে ধন্যবাদ জানিয়ে বলেন এই সম্মান কমিউনিটির জন্য ভবিষ্যতে আরো ভালো কাজ করবার অনুপ্রেরণা যোগাবে।
তিনি আরও বলেন, আমি এবং আমার সহযাত্রীরা আজ যারা এই সম্মাননা পেলাম সবার পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি সব সময় যেন কমিউনিটির সেবায় ভুমিকা রাখতে পারি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি