৪ মে ২০২৬

নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির ভরাডুবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির ভরাডুবি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট-২৪ সিটি কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত বাংলাদেশিরা প্রার্থীরা হলেন মৌমিতা আহমেদ, সোমা এস সাঈদ, দিলিপ নাথ ও মুজিব ইউ রহমান।নির্বাচনে ১টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় ও ২ জন মার্কিনী। স্থানীয় সময় মঙ্গবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সিটি ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলর হিসেবে জেমস এফ জিনারিওকে বিজয়ী ঘোষনা করা হয়। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ৩০৬টি। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ হাজার ৫ শত ৩৩ টি। এর মধ্যে জেমস এফ জিনারিও পেয়েছেন ৩ হাজার ৩০৬ ভোট, মৌমিতা আহমেদ পেয়েছেন ৮শত ৬২ ভোট, সোমা এস সাঈদ ৪ শত ৭৫ ভোট, দীপ্তি শর্মা পেয়েছেন ২ শত ৭৪ ভোট, দিলিপ নাথ ২ শত ৪০ ভোট, নীতা জাইন পেয়েছেন ১ শত ৭২ ভো্‌ মুজিব ইউ রহমান পেয়েছেন ১ শত ২৩ ভোট এবং মাইকেল আর্ল ব্রাউন পেয়েছেন ৭৪ ভোট। মোটা অংকের ম্যাচিং ফান্ড পাবার আশায় যুক্তরাষ্ট্রর বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা সিটি কাউন্সিল ও অন্যান্য নির্বাচনে অংশ নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। ম্যাচিং ফান্ডের শতকরা ২০ ভাগ অর্থ তারা নির্বাচনী কাজে ব্যয় করেন আর বাকি শতকরা ৮০ ভাগ অর্থই পকেটস্থ করে থাকেন। প্রকৃতপক্ষে দেশ ও প্রবাসীদের কল্যাণের কথা ভেবে কেউ এ ধরনের নির্বাচনে অংশ গ্রহণ করেন না বলে সচেতন প্রবাসীরা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি