৮ মে ২০২৬

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে নিউইয়র্ক। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউইয়র্ক থেকে ৫০ মাইল উত্তরের নিউ জার্সির লেবাননে। শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এই কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি-ঘরও কেঁপে ওঠে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এটি ছিল একটি ভূমিকম্প। এদিন ভূমিকম্প অনুভূত হওয়ার পর নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়া হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পুরো শহরজুড়ে ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি