নিউ ইয়র্কের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী আকাশ রহমানের বাবার কুলখানি সোমবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক প্রবাসী সুপ্রতিষ্ঠিত হোম কেয়ার ব্যবসায়ী আশা গ্রুপের সিইও এবং সাপ্তাহিক সাদাকালো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মণ্ডলীর সভাপতি আকাশ রহমানের বাবা মরহুম শামসুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১২ আগস্ট) জ্যাকসন হাইটসে। এখানে দোয়া মাহফিলের পাশাপাশি থাকবে খাবার বিতরণ।
মরহুম শামসুর রহমান ২০১০ সালে ঢাকার হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুম শামসুর রহমান পাবনার একটি হাই স্কুলের ইংরেজী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন। পরবর্তীতে ব্যবসা ও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেন। মৃত্যুকালে শামসুর রহমান তিন পুত্র ও চার কন্যা সন্তান রেখে যান। সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিন। তাঁর ষষ্ঠ সন্তান আকাশ রহমান নিউ ইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়া কমিউনিটি বিনির্মানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। পিতার কুলখানি উপলক্ষ্যে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে আশা গ্রুপের পক্ষ থেকে। দোয়া মাহফিলে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়ে তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা কামনা করেছেন আশা গ্রুপের সিইও আকাশ রহমান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি