৪ মে ২০২৬

নিউ ইয়র্কের পোকেপসিতে পুলিশি নিরাপত্তায় ফাহিমের জানাজা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কের পোকেপসিতে পুলিশি নিরাপত্তায় ফাহিমের জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ'র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুরে নিউ ইয়র্ক সিটি থেকে ৮৫ মেইল দূরে অঙ্গরাজ্যের আপষ্টেট খ্যাত পোকেপসি শহরে রুরাল কবরস্থানে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিতে ফাহিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজা পরিচালনা করেন ওয়াপিংগার ফলসের আল নূর মসজিদের ইমাম ওসমানী। ফাহিম সালেহর জানাজা ও দাফন সম্পন্নের সময় পুলিশি নিরাপত্তা দেখা গেছে গেছে বলে জানিয়েছেন পোকেপসির স্থানীয় প্রবাসীরা। তারা বলেন নিহত ফাহিমদের পরিবারে অনেক সদস্য। পরিবারের সদস্য, যুক্তরাষ্ট্রে অবস্থানরত আত্মীয়-স্বজন ও স্থানীয় পোকেপসির কিছু প্রবাসী বাংলাদেশি যোগ দেন উক্ত জানাজায়। প্রায় ৯০/১০০ জন জানাজায় অংশ নিয়ে ফাহিমকে শেষ বিদায় জানান। ভাইয়ের জানাজায় অংশ নিতে ফাহিমের বড় বোন তার স্বামীকে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে পোকেপসিতে ছুটে আসেন । নিহত ফাহিমের জানাজায় সংবাদকর্মিদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। ফলে সেখানে বাংলাদেশি কিংবা মুলধারার কোন সাংবাদিক স্ব-পেশার পরিচয়ে কেউ উপস্থিত থাকতে পারেনি বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। উপর্যুপরি ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইতোমধ্যে ফাহিম সালেহ খুনের ঘটনায় তার সাবেক ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি