নিউ ইয়র্কের হাডসনে প্রবাসীদের বাংলা বর্ষবরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: জমজমাট আয়োজনে নিউ ইয়র্কের হাডসনে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ ১৪২৫। নিউ ইয়র্কের রাজধানী আলবেনির পার্শ্ববর্তী শহর হাডসনের একটি একাডেমির মিলনায়তনে গত রবিবার দুপুরে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উক্ত বাংলা বর্ষবরণের আয়োজন করেন। হাডসন সিটি
কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশি সুপারভাইজার আব্দুস মিয়া মাহবুব ও দেওয়ান সারোয়ারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আশেপাশের বেশ কয়েকটি শহর থেকেও প্রচুর সংখ্যক প্রবাসী নারী পুরুষরা অংশ নেন।
বাংলা বর্ষবরণের এ অনুষ্ঠানে ছিলো আলোচনা ও আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। লিসা রহমান ও মোহাম্মদ এম রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় হাডসন সিটি কাউন্সিলের নবনির্বাচিত বাংলাদেশি সুপারভাইজার আব্দুস মিয়া মাহবুব বলেন প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতির
সঙ্গে পরিচিত করার জন্য আমরা প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকি।স্থানীয় প্রবাসীদের সহযোগিতা ছাড়া এ ধরনের একটি অনুষ্ঠান করা কখনই সম্ভব হতো না। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাডসন সিটি কাউন্সিলের নির্বাচিত বাংলাদেশি সুপারভাইজার আব্দুস মিয়া মাহবুব, ২ নম্বর ওয়ার্ডের বাংলাদেশি কাউন্সিলম্যান দেওয়ান সারোয়ার, সারা স্টারলিং, বিলি হোজে,এসেম্বলি উমেন ডিডি ব্যারট, স্টেট সিনেটর ক্যাথী মারসিয়ানো ও অর্গানাইজেশন অব বাংলাদেশি আমেরিকান কমিউনিটি (অবাক) এর সাবেক প্রেসিডেন্ট মিজানুর রহমান।
শেষে আকর্ষনীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী নাভিন, তানভীর শাহীন, কৌশলী ইমা, শরিফুল আলম, হারুন রশিদ,লিসা
রহমান, তানিয়া রশিদ, তাহমিনা সোনিয়া, শিপন আলম ও ভ্যালিনা রশিদ।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি