৫ মে ২০২৬

নিউ ইয়র্কের ফোবানা সম্মেলনেও সাংবাদিকদরা উপেক্ষিত!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্কের ফোবানা সম্মেলনেও সাংবাদিকদরা উপেক্ষিত!
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের পর এবার নিউ ইয়র্কের ফোবানা সম্মেলনেও উপেক্ষিত হয়েছেন প্রবাসী সাংবাদিকদরা। গত ৩৩ বছরেও সাংবাদিকদের ভাগ্যে নির্দিষ্ট কোন বসার জায়গা জোটেনি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে। ফোবানা কর্মকর্তাদের দ্বারা প্রায় প্রতি বছরেই সংবাদকর্মিরা উপেক্ষিত হয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের জন্য কোন আসন ব্যবস্থা না থাকলেও প্রতি বছরই সামনের সারিতে ফোবানা কমিটির নতুন পুরাতন সদস্য, আদম ব্যবসায়ী, প্রতারক ও ধান্ধাবাজদের বসতে দেখা যায় । নিউ ইয়র্কে গত ৩০ আগষ্ট শুক্রবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কলিসিয়াম ও লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে শুরু হওয়া ৩৩তম ফোবানা সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি মিডিয়াকর্মিরা চরমভাবে উপেক্ষিত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। ফোবানা সম্মেলনের খবর সংগ্রহ করতে আসা অনেক সাংবাদিক এ প্রতিনিধির সাথে আলাপকালে এ তথ্য দিয়েছেন। তারা জানান, এবারের ফোবানা সম্মেলনে প্রবাসের বাংলা মিডিয়াগুলোকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্কের বাইরের সংবাদকর্মিরা পড়েছিলেন বিপাকে। প্রতিবছরই ফোবানা সম্মেলনে আয়োজক কমিটি নামকা ওয়াস্তে একটি মিডিয়া কমিটি গঠন করে থাকেন। এই মিডিয়া কমিটির কোন কার্যক্রম চোখে পড়ে না। তারা মিডিয়ার পাশ দিয়ে (বিনা মূল্যে) নিজেদের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদেরকে ফোবানার মঞ্চে ঢোকাতেই ব্যস্ত থাকেন। সাংবাদিকতা করেন না এমন ব্যক্তিরাও গলায় ‘প্রেস পাশ ও ক্যামেরা ঝুলিয়ে’ ফোবানা সম্মেলনে ঘুরতে দেখা গেছে। প্রকৃত সাংবাদিকদের জন্য তাদের করার কিছুই থাকে না। অনেক সন্মেলনেই মিডিয়া কমিটির কর্মকর্তা ও কর্মিদেরকে গ্রিনরুমে বসে বিভিন্ন ষ্টেট থেকে অংশগ্রহন করতে আসা শিল্পী ও সংগঠনের শ্লটের সময়সুচি ঘষামাজা করতেও দেখা গেছে। মিডিয়া সেন্টার থাকলেও সেখানে ছিল না কোন ব্রিফিং-এর ব্যবস্থা। সম্মেলনের অনুষ্ঠান সূচী বা যাবতীয় তথ্যাদিও জানানো হয়নি সম্মেলন কভার করতে যোগদানকারী সাংবাদিকদের। ফলে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নানা সমস্যা মোকাবেলা করতে হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কের ফোবানা সম্মেলন কভার করতে আসা একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও সাংবাদিক জাহিদ রহমান জানান, নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কলিসিয়ামে অনুষ্ঠিত ফোবানার আয়োজক কমিটির আমন্ত্রণে তিনি সম্মেলনের সংবাদ কভার করতে নিউ ইয়র্কে এসেছিলেন দ্বিতীয় দিনে। তিনি বলেন, ২৩ আগস্ট বারোটার দিকে ফোবানার সদস্য সচিব আবীর আলমগীরকে ফোন করে তিনি সাংবাদিক পরিচয় দেন এবং নিজের জন্য একটি মিডিয়া পাশ চেয়েছিলেন। জবাবে আবীর বলেন আপনি আসেন আমি মিডিয়া পাশের ব্যবস্থা করবো। যখন ওয়াশিংটন ডিসি থেকে তিনি নিউ ইয়র্কে আসেন। এ সময় তিনি আবীরকে আবারো ফোন দিলে তিনি সরাসরি তা অস্বীকার করেন।অনেক বিতর্কের পর জাহিদকে একটি বিনামূল্যের প্রবেশ টিকিট দিতে চাইলে নিজের সম্মান বজায় রাখার জন্য জাহিদ সেই বিনামূল্যের টিকেট গ্রহণে অসম্মতি জানান। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি