৪ মে ২০২৬

নিউ ইয়র্কে যেখানেই আওয়ামীলীগ সেখানেই হট্টগোল!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে যেখানেই আওয়ামীলীগ সেখানেই হট্টগোল!
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামীলীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচলে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক আনন্দ সমাবেশে এ ঘটনা ঘটে। বাক-বিতন্ডা আর নানা হট্টগোলের মধ্য দিয়ে তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন আয়োজকবৃন্দ। সমাবেশের মাঝে মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াৎ হোসেন বিশ্বাস অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের জামাতের সংগঠন মুনা'র অঙ্গ সংগঠন বেসিক-এর একজন সদস্যকে এই অনুষ্ঠানে কেন বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হচ্ছে? এ সময় মহিউদ্দিন দেওয়ান ও সাখাওয়াৎ হোসেন বিশ্বাসের সাথে আরও কয়েকজন এর প্রতিবাদ করেন। বেসিকের সাবেক সদস্য নুরুজ্জামান সর্দারকে সমাবেশ থেকে বহিস্কারের দাবি জানান মহিউদ্দিন দেওয়ান। এর পরেই শুরু হয় বাক-বিতন্ডা ও ধাক্কা-ধাক্কি। এ সময় উপস্থিত সাংবাদিকরা গন্ডগোলের ছবি ও ভিডিও করতে গেলে সমাবেশ থেকে সাংবাদিকদের দিকে কয়েকজন তেড়ে আসেন। কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী ও যুবলীগের সদস্য শাহ সেলিম স্থানীয় সাপ্তাহিক সন্ধান- এর সম্পাদক সঞ্জীবন সরকার ও বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ) এর স্টাফ রিপোর্টার আবুল কাশেমের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে সে চেষ্টা ব্যর্থ হয়ে। পরিবেশ শান্ত হলে আবার আনন্দ সমাবেশ শুরু। এবং ছবি তুলতে নিষেধ করে সাংবাদিকদের হুমকি দেন। পরে পরিবেশ শান্ত হলে আবার সমাবেশ শুরু হয়। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, সাবেক প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, স্বেচ্ছাসেবক লীগের সাখাওয়াৎ হোসেন বিশ্বাস ও নুরুজ্জামান সর্দার। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের পূর্ণ সদস্যপদ লাভের ৪৬ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সমাবেশে রাজাকার সমস্যা নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে আনন্দ-সমাবেশ করতে গেলে দলে রাজাকারের অনুপ্রবেশ এর বিষয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের সাথে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতার কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতেতে পুলিশি উপস্থিতিতে পরিবেশ শান্ত হয়। জাতিসংঘের সামনে আনন্দ সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে উদ্দেশ করে বলেন, রাজাকার এবং বেসিক সদস্য কেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠানে। সিদ্দিকুর রহমানকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্বে কেন জামাত এবং রাজাকার। এমনকি তার সদস্য নম্বরসহ (৪৪০) প্রমাণনাদি সভাপতি সিদ্দিকুর রহমানকে দেয়া হয়েছিল এক মাস পূর্বে। তারপরেও বেসিকের ওই সদস্য উপস্থিত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে। তাকে দেখেই সভাপতি সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করেন মহিউদ্দিন দেওয়ান। তাকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হলেও তিনি অন্য দিকে চলে যান। মহিউদ্দিন দেওয়ান প্রশ্ন করার সাথে সাথেই অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সরদার উত্তেজিত হয়ে বলেন জালিয়াত এবং চোরও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে থাকতে পারবে না। এটা শুনেই প্রতিবাদী হয়ে ওঠেন মহিউদ্দিন দেওয়ান। এক পর্যায়ে দুইজনের কথা কাটাকাটি এবং অশ্লীল গালাগালিতে লিপ্ত হয়। পরে পুলিশি উপস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি