নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক :যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাংলাদেশি জাকির হোসেন রুবেল (২৭) নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে নিউ ইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জাকির হোসেন রুবেলের দেশের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রাম। জাকির সাইকেলে চড়ে ডেলিভেরির কাজ করতো। কয়েকদিন আগে ডেলিভেরির কাজ করার সময় দুর্ঘটনায় আহত হন। পরে তাকে নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উন্নত জীবনের আশায় তিন বছর আগে তিনি তার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং নিউইয়র্কেই বসবাস করছিলেন।
নিউ ইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি