৫ মে ২০২৬

নিউ ইয়র্কে সন্ত্রাসী কলঙ্ক থেকে এক বাংলাদেশির মুক্তিলাভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে সন্ত্রাসী কলঙ্ক থেকে এক বাংলাদেশির মুক্তিলাভ
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কলঙ্ক থেকে মুক্তি পেলেন নিউ ইয়র্কের ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি হুমায়ূন রশিদ। ব্রঙ্কস কাউন্টি ক্রিমিনাল কোর্টের বিজ্ঞ বিচারক তাকে নির্দোষ ঘোষণা করে সাম্প্রতি একটি রায় ঘোষণা করে মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। জানা যায়, গত বছরের ২১ মে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে আসরের নামাজ শেষে ইমামতি বিষয়ে মসজিদ কমিটির কর্মকর্তার সাথে তার এক বাকবিতন্ডার ঘটনার তিন দিন পর পুলিশ তার বাসায় হানা দেয়। তাকে বাসায় না পেয়ে তার মেয়েকে তারা বলে যায় তাকে ৫২ পুলিশ প্রিসেঙ্কটে(পুলিশ ষ্টেশনে) যোগাযোগ করতে। পরে তিনি পুলিশ প্রিসেঙ্কটে যোগাযোগ করলে জানান হয় তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। গত বছর ১ জুন তিনি পুলিশ প্রিসেঙ্কটে যান এবং আইনজীবী নিয়োগ করেন। প্রিসেঙ্কটে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয় এবং কয়েক ঘন্টা পর তাকে কোর্টে হাজির করা হয়। আদালত তাকে জামিন দেন। মামলাটি আট মাস চলার পর গত ১০ জানুয়ারি আদালত তাকে নির্দোষ ঘোষণা করে মামলাটি খারিজ করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি