নিউ ইয়র্কে সিনেটরের সাহায্যে অসুস্থ বাবাকে দেখার সুযোগ পেলো বাংলাদেশি ফারজানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সহায়তায় যুক্তরাষ্ট্রের আসার ভিসা লাভ করেছে ফারজানা। নিউ ইয়র্কের ব্রঙ্কসের গুরুতর অসুস্থ বাংলাদেশি নিজাম উদ্দিনের শেষ ইচ্ছা দেশে অবস্থানরত তার বড় মেয়েকে দেখার। অনেক চেষ্টা করেও মার্কিন ভিসা সংগ্রহ করতে পারেনি ফারজানা। অবশেষে যোগাযোগ করেন স্থানীয় নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সাথে।
বাংলাদেশি নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে লিভার এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। তার শেষ ইচ্ছা বাংলাদেশে অবস্থানরত তার বড় মেয়েকে একটিবার দেখার। তার মেয়ে ফারজানা ভিসার জন্য আবেদন করলে বাংলাদেশেস্থ আমেরিকান এম্বেসি তা বারবার প্রত্যাখ্যান করেন। ডাক্তারের সার্টিফিকেটে দেখিয়েও কোন লাভ হয়নি। গত সপ্তাহে কোমায় চলে যান নিজাম উদ্দিন। ক্যান্সারের ফোর্থ স্টেজে তার অবস্থান। জীবনের অনিশ্চয়তার আশঙ্কা ব্যক্ত করেছেন চিকিত্সকরা। নিরুপায় হয়ে বাবার শেষ আকাঙ্খা পুরনের জন্য দিশেহারা ফারজানা যোগাযোগ করেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর লুইস সিপুলভিদার সাথে। সেই মানবিক আবেদনে সাড়া দেন সিনেটর লুইস। নতুন করে ভিসার আবেদন করতে বলেন ফারজানাকে। সিনেটর যোগাযোগ করেন বাংলাদেশের আমেরিকান দূতাবাসে।
জানালেন মৃত্যুপথযাত্রী নিজাম উদ্দীনের শেষ ইচ্ছার কথা। গত রোববার (২০ সেপ্টেম্বর) দূতাবাস থেকে কল করা হয় ফারজানাকে। তাকে ডেকে এনে কোন ইন্টারভিউ ছাড়াই ভিসা দেয়া হয়। ফারজানার পরিবার বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু সিনেটর লুইস সিপুলভিদাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি