নিউ ইয়র্কে শেষ হলো কনস্যুলেট ও বাংলাদেশ সোসাইটির করোনা টিকাদান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্ক সিটি হেল্থ হাসপাতাল, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক এবং বাংলাদেশ সোসাইটি’র সহযোগিতায় চার দিনব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শেষ হয়েছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া করোনা টিকাদান এ কর্মসূচি শেষ হয় ১১ এপ্রিল। এ কর্মসূচিতে ‘জনসন এন্ড জনসন’ এর সিঙ্গেল ডোজ টিকা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রদান করা হয়। এ কর্মসূচিতে ৫২৮ জন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্যকে টিকা দেয়া হয়।
স্বেচ্ছায় টিকাদান কর্মসূচিটি কমিউনিটির সকলের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং কমিউনিটির উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। এ কর্মসূচির সহযোগী নিউইয়র্ক সিটি হেল্থ হাসপাতাল ও কমিউনিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। কমিউনিটির জন্য প্রদত্ত বিশেষ এই সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সোসাইটিকে কনসাল জেনারেল কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
স্বল্পসময়ে টিকাদান কর্মসূচির তথ্যটি কমিউনিটিকে অবহিত করায় নিউ ইয়র্কের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ জানিয়েছেন কনসাল জেনারেল।
কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা-কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা চালাবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি