৫ মে ২০২৬

নিউ ইয়র্কে শেরপুর জেলা সমিতির জমজমাট বনভোজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে শেরপুর জেলা সমিতির জমজমাট বনভোজন
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুরবাসীদের জমজমাট বনভোজন। গত সোমবার (১৬ আগষ্ট) নিউ ইয়র্কস্থ শেরপুর জেলা সমিতি আয়োজিত উক্ত বনভোজনে শতশত প্রবাসী শেরপুরবাসীসহ তাদের শুভাকাংখী ও বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরাও অংশ নেন। শুরুতেই বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরপুরের কৃতিসন্তান সাংবাদিক আবুল কাশেম। সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য দেন বনভোজন কমিটির আহ্ববায়ক মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মো: ছামেদুল হক ঝন্টু। নি উইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌর্দয়ের সজ্জিত বেলমন্ড লেকস্টেট পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এই পিকনিকের কর্মসূচিতে ছিল আলোচনা অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও র‌্যাফেল ড্র । এছাড়াও সংগঠনের সভাপতি মামুন রাশেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন আবাসন ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী নাইছ চৌধুরী, যুগ্ম আহ্ববায়ক মো: শহীদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব মো: হিসাম হোসেন প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেরা জামান রুচি, মো: রফিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ ফারুক মিয়া, মোস্তফা সাদী, ইয়াসিন আহমেদ ফাহিম, মোহাম্মদ জুয়েল মিয়া ও রেখা জামান চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে মো: আবুল কাশেম বলেন, দীর্ঘদিন কোভিডের কারণে আমরা ঘরবন্দি থাকার পর আজ এই বনভোজনে শেরপুরবাসী একসঙ্গে মিলিত হয়েছি । তিনি, এই রকম অনুষ্ঠানের পাশাপাশি শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ও শেরপুরের উন্নয়্নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান। সভাপতি মামুন রাশেদ বনভোজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের কল্যাণের পাশাপাশি নিউ ইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতিকেও শেরপুরবাসী সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এর জন্য তিনি নিউ ইয়র্কের সকল শেরপুরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্ববান জানান। বনভোজনে সবচেয়ে আকর্ষনীয় পর্ব ছিল পুরুষদের চোখ বেঁধে হাড়িভাঙ্গা, মহিলাদের বালিশ খেলা ও র‍্যাফেল ড্র।এতে ল্যাপটপ, সোনার চেইন, টিভিসহ মোট ১৭টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শেরপুরে কোভিড আক্রান্ত মানুষের চিকিৎসার সহায়তা জন্য বনভোজনে শেরপুরবাসীর কাছ থেকে উত্তোলনকৃত আর্থিক সাহায্য শিগগির শেরপুর জেলা প্রশাসকের কাছে প্রেরণ করা হবে বলে আয়োজকবৃন্দরা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি