৪ মে ২০২৬

নিউ ইয়র্কে শীতের আগেই কম্বল বিতরণ করে প্রশংসিত শাহ্ ফাউন্ডেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে শীতের আগেই কম্বল বিতরণ করে প্রশংসিত শাহ্ ফাউন্ডেশন
নিউ ইয়র্ক প্রতিনিধি: শীতের আগেই কম্বল বিতরণ করে প্রশংসা কুড়াল নিউ ইয়র্কের নব গঠিত শাহ্ ফাউন্ডেশন। এ প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ নভেম্বর প্রবাসের অসহায় মানুষদের মাঝে বেশ কিছু কম্বল, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে প্রবাসীদের প্রশংসা কুড়িয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় নিউ ইর্য়কে জ্যাকসন হাইটসে শাহ্ ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক রাজ্যের ৩৯ তম জেলায় এসেম্বেলিওমেন ক্যাটালিনা ক্রজ। বিশেষ অতিথি ছিলেন নিউ হক এন্ড সন্স-এর প্রেসিডেন্ট একেএম ফজলুল হক ও ফোমার প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলেয়মান। আগামী দিনগুলোতে শাহ্ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও অনেক বড় পরিসরে কাজ করতে পারবে, সেই আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথির ভাষণে ক্যাটালিনা ক্রজ বলেন, স্বল্প সময়ের মধ্যে এই ফাউন্ডেশন নিউ ইর্য়কে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে । তিনি এ প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। একেএম ফজলুল হক আজকের আয়োজনকে অভিনন্দন জানিয়ে বলেন, মানব সেবাই হচ্ছে প্রকৃত অর্থে মহৎ সেবা। দুঃসময়ে মানুষের পাশে যদি মানুষ দাড়ায়,তবেই এ পৃথিবী সুন্দর ভাবে গড়ে উঠবে। শাহ্ ফাউন্ডেশন সেই কাজটিই করে যাচ্ছে। ফাহাদ সোলেয়মান বলেন, শাহ্ ফাউন্ডেশন শুধু আজকেই মানবতার সেবায় এগিয়ে আসে নাই। জন্মলগ্ন থেকে মানুষের পাশে দাড়িয়েছে । বিশেষ করে গত কয়েকমাস আগে নিউইর্য়কে যখন করোনা মহামারী ব্য্যপক হারে ছড়িয়ে পরেছিল, তখন সেই সংকটময় সময়ে এই প্রতিষ্ঠানটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। শুধু নিউ ইর্য়কেই নয়, সেই সময় বাংলাদেশেও অনেকের ত্রাণকর্তা হিসেবে শাহ্ ফাউন্ডেশন কাজ করেছে। উপস্থিত দুস্থ শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণের আগে শাহ্ ফাউন্ডেশনের আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য করেন সংগঠনের প্রেসিডেন্ট ও সিইও শাহ্ জে. চৌধুরী । এর পর এই বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বক্তব্য করেন বারী হোম কেয়ারের আসিফ বারী টুটুল ও জেড ইসলাম নমি। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শাহ্ জে. চৌধুরী বলেন,আমরা ভালো কিছু করতে চাই। অসহায় ও সাধারণ মানুষের জন্য সেবা করার সেই ইচ্ছা ও স্বপ্ন নিয়েই এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। সেই স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলছি। শাহ্ জে. চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অসহায় মানুষদের মাঝে কম্বল, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণে সহযোগিতা করেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি