৭ মে ২০২৬

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, দায়ী ফায়ারফাইটার গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, দায়ী ফায়ারফাইটার গ্রেপ্তার
  ইমা এলিস: নিউ ইয়র্কের পূর্ব এলমহার্স্টের নর্দার্ন বুলেভার্ডে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সংঘটিত এ সংঘর্ষের জন্য দায়ী অফ-ডিউটি ফায়ারফাইটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ব্রুকলিনের বাসিন্দা। জ্যাকসন হাইটসের ১১৫তম প্রিসিঙ্কট পুলিশ ভোর ৪:১৫ মিনিটে ১০৭তম স্ট্রিট এবং নর্দার্ন বুলেভার্ডের সংযোগস্থলে গাড়ি দুর্ঘটনার একটি ৯১১ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা ২০২২ সালের বিএমডব্লিউ ২৪০ গাড়ির চালককে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকতে দেখে। তাকে ২৮ বছর বয়সী এক ব্যক্তি চালিত ২০১৫ সালের মার্সিডিজ বেঞ্জ এস৬৩ গাড়ি টি-বোন করে ধাক্কা দেয় বলে পুলিশ জানায়। বিএমডব্লিউ চালককে উদ্ধার করে এমএসকর্মীরা তাকে এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তার তিনি নাম জাস্টিন ডিয়াজ (২৩)। তিনি ব্রুশউইকের সুয়ডাম স্ট্রিটের বাসিন্দা। এনওয়াইপিডির হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াডের প্রাথমিক তদন্তে জানা যায়, ডিয়াজ ১০৭তম স্ট্রিটের উত্তরমুখী পথে চলছিলেন, তখন মার্সিডিজের চালক দ্রুতগতিতে নর্দার্ন বুলেভার্ডের পূর্ব দিকে যাচ্ছিলেন এবং ট্রাফিক সিগনালের লালবাতি অমান্য করে বিএমডব্লিউকে ধাক্কা দেন। মার্সিডিজে থাকা আরও দুইজন ২৮ বছর বয়সী ব্যক্তি এমএস দ্বারা এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে পুলিশ জানায়। এনওয়াইপিডি মুখপাত্র জানিয়েছেন, মার্সিডিজের চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তার নাম মাইকেল পেনা। তিনি একজন অফ-ডিউটি এফডিএনওয়াই ফায়ারফাইটার। তাকে দ্বিতীয়-ডিগ্রি ভেহিকুলার ম্যানস্লটার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ব্রেথালাইজার পরীক্ষা দিতে অস্বীকার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এফডিএনওয়াই পেনাকে তদন্ত শেষ না হয় পর্যন্ত ২৮ দিনের জন্য বেতন ছাড়া বরখাস্ত করেছে। এনওয়াইপিডির হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াডের তদন্ত চলমান রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি