৫ মে ২০২৬

নিউ ইয়র্কে সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র: নিউ ইয়র্কে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করা হয়েছে। পাকিস্তান চেয়েছিল তালেবান সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। শুধু তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে, সেই দাবিও রেখেছিল ইসলামাবাদ। নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা চলাকালে এই বৈঠক হওয়ার কথা ছিলো। ভারতসহ আরও কয়েকটি দেশ এতে দ্বিমত পোষণ করে। ফলে বৈঠক বাতিল হয়। নেপাল এই সম্মেলনের আয়োজক ছিলো। তালেবান আফগানিস্তান দখল করার পর ভারত তাদের স্বীকৃতি দেয়নি। কাবুলের এই নতুন শাসন ব্যবস্থা এখনও বিশ্ব স্বীকৃতি পায়নি। ভারতের দাবি, যেহেতু তালেবানকে এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি, তাই এমন বৈঠকে তাদের প্রতিনিধিদের ডাকার কোনো গুরুত্ব নেই। এদিকে, এমন পরিস্থিতিতে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার প্রতীক্ষায় রয়েছেন। তালেবান সরকার আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘে দূত নিয়োগ দিয়েছে। তবে জাতিসংঘ এ বিষয়ে এখনও কোনো প্রকার সম্মতি জানায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি