নিউ ইয়র্কে সাংসদ শামীম ওসমানের নাগরিক সংবর্ধনা বুধবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার (১৬ জুন) নিউ ইয়র্কে বাংলাদেশের আলোচিত রাজনীতিক ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নাগরিক সংবর্ধনা দেবেন নিউ ইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জবাসী। তিনি দশ দিনের ব্যক্তিগত সফরে গত বুধবার নিউ ইয়র্কে এসে পৌছান। আগামী ১৬ জুন কুইন্সে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে প্রবাসী নারায়ণগঞ্জবাসী তাকে নাগরিক সবংর্ধনা দেবেন। নারায়ণগঞ্জবাসীদের একটি এ খবর জানিয়েছে।
বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের এই অকুতোভয় সৈনিক কাতার এয়াওয়েজ যোগে জেএফকে বিমান বন্দরে পৌঁছালে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক নারায়ণগঞ্জবাসী তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য এমপি শামীম দশ দিনের মতো যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানা গেছে। তিনি নিউ ইয়র্ক ছাড়াও ভার্জিনিয়াতে তার আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত করবেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি