নিউ ইয়র্কে সাংবাদিক ইলিয়াস আটক, ৬ ঘণ্টা পর মুক্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশির দায়ের করা মানহানির মামলায় আত্মসমর্পণ করতে পুলিশের কাছে হাজির হলে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে আটক করা হয়। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা এ মামলায় আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এই সাংবাদিককে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়।
সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এদিন নিউ ইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেওয়া হয় তাকে। এ বিষয়ে ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে মামলার বাদী জ্যাকব মিল্টন সাংবাদিকদের জানান, আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে মানহানিকর ওই ভিডিওটি পাওয়া যায়নি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি