নিউ ইয়র্কে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মদিন পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৮৮ তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্রস্থ এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে ব্রঙ্কসের এশিয়ান পার্টি সেন্টারে সংগঠনটি নানা আয়োজনে দিবসটি উদযাপন করে। আয়োজনে ছিল সাইফুর রহমানের ওপর স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় ভিডিও জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব কাইয়্যূম চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এম সাইফুর রহমান ছিলেন মানুষের হৃদয়ের মানুষ। ব্যক্তিগত জীবনেও ছিলেন সাদামাটা। চাওয়া-পাওয়ার দ্বন্দ্বের অস্থিরতা ছিল না তাঁর। উচ্চাকাঙ্খা, উচ্চবিলাসিতা পছন্দ ছিল না একদমই। বলতেন মারপ্যাঁচের জটিলতা ছাড়াই সহজ সরল আর ইংরেজিমিশ্রিত আঞ্চলিক ভাষায় সোজা কথা। এ কারণেই দেশ-বিদেশে সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল তার। তিনি ছিলেন দেশের একমাত্র ও প্রথম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছেন। কর্মে তার অনন্য গুণ তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা, বিশ্বাস আর কাজের প্রতি নিখাদ আন্তরিকতা ও কর্তব্যকর্মে দায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোঁখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়া। কোথায় নেই এই কর্মচঞ্চল মানুষটির কৃতকর্মের বাস্তবতা। কিন্তু তারপরও তার অনেক দেখা স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি।
বক্তারা আরও বলেন, সাইফুর রহমান দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। তাঁর জীবদ্দশায় দেশ ও বৃহত্তর সিলেট নিয়ে যে উন্নয়ন মহাপরিকল্পনা করেছিলেন, তাঁর অনেকগুলো বাস্তবায়ন হলেও পুরোটা বাস্তবায়ন করতে পারেন নি। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিভে যায় তাঁর জীবন প্রদীপ, স্তব্ধ হয়ে যায় তাঁর দেখা উন্নয়ন মহাপরিকল্পনার স্বপ্ন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল,জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি মনজুর চৌধুরী জগলুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ সম্পাদক সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র উপদেষ্টা এবাদ চৌধুরী, সুফিয়ান আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট জালাল চৌধুরী, বিএনপি নেতা দারাদ আহমদ. যুক্তরাষ্ট্র জাসাস সাধারণ সম্পাদক কাওসার আহমদ, মাওলানা রশিদ আহমদ ও সৈয়দ গৌছুল হোসেন, মিজানুর রহমাান মিজান, টিটু চৌধুরী. সংগঠনের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান খান, শাহ কামাল উদ্দিন, খলিলুর রহমান, মশিউর রহমান চৌধুরী টুকু, শাহ মামুন আহমদ, আলমগীর কবির শামীম হাফিজ শাহবাজ আহমদ, সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি ওবায়েদুল হক শিবলু, ইকবাল হোসেন, মো: আলাউদ্দিন, বাহার খান লিটন, লিয়াকত আলী, রিপন মিয়া, আলমগীর কবির শামীম, খলিলুর রহমান, চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য বাখেন সংগঠনের উপদেষ্টা নি উজার্সি বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সংগঠনের উপদেষ্টা ও ক্যালিফর্নিয়াম বিএনপি সভাপতি বদরুল আলম চৌধুরী। সভায় এম মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারীর উদ্বোধন করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। এছাড়া সাইফুর রহমানের ওপর স্মরণিকার মোড়ক উন্মোচন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠান থেকে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে সমর্থন দেয়া হয়।
সভায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফিজ শাহফাজ আহমদ। সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনায় করেন মাওলানা রশিদ আহমদ।
উল্লেখ্য, ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্ম গ্রহণ করেন এম সাইফুর রহমান। তাঁর পিতার নাম মোহাম্মদ আবদুল বাছির, মাতার নাম তালেবুন নেছা। ৩ ভাইয়ের মধ্যে বড় তিনি। মাত্র ৬ বছর বয়সে তার পিতা মারা যান। সে সময়ে তাঁর অভিভাবকত্ব গ্রহণ করেন চাচা মোহাম্মদ সফি। শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি