১১ মে ২০২৬

বরখাস্তের দাবি পুলিশ ইউনিয়নের

নিউ ইয়র্কে পুলিশের বিরুদ্ধে তদন্তকারী বেসামরিক কর্মীরা পক্ষপাতদুষ্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৪৮ পিএম
নিউ ইয়র্কে পুলিশের বিরুদ্ধে তদন্তকারী বেসামরিক কর্মীরা পক্ষপাতদুষ্ট

তদন্তকারী বেসামরিক কর্মী

মিনারা হেলেন: পুলিশের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের অভিযোগ তদন্তকারী বেসামরিক কর্মীদের তত্ত্বাবধায়কসহ সাতজন কর্মী পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক মন্তব্য করেছেন এবং উগ্র রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় পুলিশ ইউনিয়ন। ইউনিয়ন তাদের বরখাস্তের দাবি জানিয়েছে।
পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন (পিবিএ) দাবি করেছে, ২০২০ সালের পর নিয়োগ পাওয়া সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ডের (সিসিআরবি) তদন্তকারীরা প্রকাশ্যেই পুলিশবিরোধী মন্তব্য করেছেন।
তদন্ত তত্ত্বাবধায়ক স্টিফেন ডিফিওর এক্স-এ লিখেছিলেন, মেয়র মামদানির জেসিকা টিশকে পুলিশ কমিশনার হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত ছিল 'সম্পূর্ণ কৌশলগত ও নৈতিক ব্যর্থতা।'
আরেক পোস্টে ডিফিওর, যিনি নিজেকে বামপন্থী ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির ব্রঙ্কস শাখার সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাচন চেয়ার হিসেবে পরিচয় দিয়েছেন, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের সিদ্ধান্তকে সমর্থন করেন। শীতকালে ওয়াশিংটন স্কয়ার পার্কে পুলিশকে বরফ ও তুষার নিক্ষেপকারীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্তকে তিনি প্রশংসা করেন।
তিনি লিখেছিলেন, 'নিউ ইয়র্কের আইন সম্পর্কে সামান্য ধারণা আছে এমন কেউই জানত যে এটি হামলা নয়, হয়রানি হিসেবেই গণ্য হবে।'
২০২১ সালে নিয়োগ পাওয়া তদন্তকারী জা’কোয়ান টার্নার একটি মিম শেয়ার করেন, যেখানে লেখা ছিল, 'তুমি পুলিশের সঙ্গে দ্রুতগতির ধাওয়ায় আছো।' পোস্টটির ওপরে তিনি লেখেন, তার গান হবে: 'এনডব্লিউএ-এর 'ফাক দ্য পুলিশ।
তদন্তকারী লরিন সিমিলুকা এক্স-এ লিখেছিলেন, ডেটিং অ্যাপে পুলিশের সঙ্গে ম্যাচ করে শুধু এসিএবি বলা সমাজসেবা এবং এটা আমার নাগরিক দায়িত্ব।
এসিএবি-এর অর্থ 'সমস্ত পুলিশ জারজ'।
একই বছরে তিনি আরও লিখেছিলেন, সমাজ এখন পুলিশ ও ফিজিক্যাল এডুকেশন শিক্ষকের প্রয়োজনীয়তা অতিক্রম করেছে।'
আরেক পোস্টে তিনি লেখেন, ভাবছি, যদি পুলিশ নিরস্ত্র ও বেতনবিহীন হতো, তাহলে কী হতো? তাহলে কি সঠিক মানুষ শান্তিপূর্ণভাবে সমাজ রক্ষায় এগিয়ে আসত?
২০২৩ সালে নিয়োগ পাওয়া তদন্তকারী অ্যালেক্স পানাইতের এক্স বায়োতেও এসিএবি লেখা রয়েছে।
এমিলসে কুইরোজ, যিনি আগে কারাগারের বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করা বামঘেঁষা অলাভজনক সংস্থা কমন জাস্টিসে কাজ করতেন, তিনিও একাধিক পুলিশবিরোধী মন্তব্য করেছেন। ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর তিনি পুলিশের বাজেট কমানোর পক্ষে একটি ব্লগ লিখেছিলেন।
সেখানে তিনি লিখেছিলেন, শুধু পুলিশের বাজেট কমালেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিরীহ মানুষ হত্যার ঘটনা বন্ধ হবে না।
২০২২ সালে সিসিআরবি-তে যোগ দেওয়া তদন্তকারী উইল জ্যাকবসন সিরিয়াল কিলার জেফরি ডাহমারকে নিয়ে তৈরি একটি ডকুমেন্টারির পর্যালোচনায় হত্যাকাণ্ডগুলোর জন্য পুলিশকে দায়ী করেন।
সিসিআরবি তদন্তকারীরা অভিযোগকারী, ভুক্তভোগী, সাক্ষী ও পুলিশ সদস্যদের সাক্ষাৎকার নেন, নথিপত্র ও বডি-ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন এবং পরে বোর্ডের কাছে প্রতিবেদন জমা দেন। বোর্ড পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক সুপারিশ করতে পারে।
পিবিএ সভাপতি প্যাট্রিক হেন্ড্রি বলেন, সিসিআরবি তদন্তকারীদের নিরপেক্ষভাবে তদন্ত করার কথা, কিন্তু সামান্য খোঁজ করলেই পুলিশের বিরুদ্ধে তাদের স্পষ্ট পক্ষপাতের উদাহরণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, হয় সিসিআরবি তাদের কর্মীদের যথাযথভাবে যাচাই করছে না, নয়তো তারা এসব পুলিশবিরোধী কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে। সিসিআরবি জবাবদিহিতার কথা বলে, কিন্তু সিসিআরবি-র জবাবদিহিতা নিশ্চিত করছে কে?
এর জবাবে সিসিআরবি-এর নির্বাহী পরিচালক জনাথন ডার্চে বলেন, পিবিএ পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ও শিক্ষাজীবনের লেখালেখি ব্যবহার করে সিসিআরবি-এর স্বাধীন শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। বোর্ড ও এর কর্মীরা পুলিশের অসদাচরণের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাবে।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি