নিউ ইয়র্কে প্রথম মুসলিম পুলিশ কমান্ডিং অফিসার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: প্রথম আমেরিকান মুসলিম হিসেবে নিউ ইয়র্ক সিটির লোকাল প্রিসিন্টের কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ পান ক্যাপ্টেন আদিল রানা। গত ৭ জুলাই পাকিস্তান বংশোদ্ভূত এ ক্যাপ্টেনের নিয়োগ নিশ্চিত করে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ।
ক্যাপ্টেন আদিলের নিয়োগ প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা জানায় আমেরিকার বিভিন্ন মুসলিম কমিউনিটি। একজন মুসলিম কমান্ডিং অফিসার হিসেবে নিউইয়র্কের পুলিশ বিভাগে আদিলই প্রথম। নতুন ইতহাস তৈরি করায় ক্যাপ্টেন আদিল নিজেও অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, আমরা এক সঙ্গে কাজ করে নতুন কিছু তৈরি করব। এটি আমেরিকার জন্য একটি ঐতিহাসিক দিন।
নিই ইয়র্ক পুলিশ বিভাগের চিফ ফাসতো পিসার্ডো এক টুইটবার্তায় ক্যাপ্টেন আদিলকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ক্যাপ্টেন আদিলকে প্রথম পাকিস্তানি আমেরিকান প্রিসেন্ট কমান্ডার হিসেবে শুভেচ্ছা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি