৫ মে ২০২৬

নিউ ইয়র্কে প্রকাশ্যে ঘু্রে বেড়াচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে প্রকাশ্যে ঘু্রে বেড়াচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে প্রকাশ্যে একসাথে ঘু্রে বেড়াচ্ছেন বর্তমানের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস। ২ জুলাই হঠাৎ যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর ঠিক দুই সপ্তাহ পর ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে গেছেন অপু বিশ্বাস। তাদের দুজনকে একসঙ্গে নিউ ইয়র্কে ঘুরে বেড়াতে দেখা গেছে। যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা ভালো ব্যবসা করছে। শুক্রবারও দেশের বিভিন্ন সিনেমা হলে হাউসফুল গেছে ছবিটি। সিনেমার সাফল্যে এই নায়ক যে খোশ মেজাজে থাকবেন তা বলা বাহল্য। শাকিব খান ও অপু বিশ্বাসের নিউ ইয়র্কে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে গণমাধ্যমের কাছে। সম্পর্ক তিক্ততার মঝে এমন সংবাদ বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিল। ভিডিওতে শাকিব খানকে বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে দেখা গেছে। তার পাশের আসনে বসে থাকতে দেখা গেছে সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। পেছনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়। নিউইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি দাপটের সঙ্গে চলছে। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটিও। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি