৮ মে ২০২৬

নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যাকারী অবৈধ অভিবাসী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যাকারী অবৈধ অভিবাসী
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্রুকলিন ফৌজদারি আদালতে সেবাস্টিয়ান জাপেটার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগ এবং অগ্নিসংযোগের জন্য অভিযুক্ত হয়েছেন। গত রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল (সাবওয়ে) ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেন হত্যা করেন ৩৩ বছর বয়সী সেবাস্টিয়ান জাপেটার। রবিবার পুলিশ সেবাস্টিয়ান জাপেটাকে গ্রেপ্তার করেন। তিনজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশকে জানান যে তারা তাকে একটি ট্রেনের কামরায় দেখেছেন। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এবং ব্রুকলিন জেলা অ্যাটর্নি তাৎক্ষণিকভাবে এ তথ্য জানান। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ঐদিন স্টেশনের উপরিভাগে টহলে থাকা কর্মকর্তারা ধোঁয়ার গন্ধ পেয়ে ট্রেনে কামরায় ছুটে যান। তারা তদন্ত করতে গেলে ট্রেনের একটি কামরায় পুরোপুরি আগুনে জড়িত একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তদন্তকারীরা বিশ্বাস করেন না যে জাপেটা এবং তার শিকার ওই নারী যাত্রী যাকে জনসমক্ষে শনাক্ত করা হয়নি একে অপরকে চিনতেন। আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলেন, জাপেটা নারীর কাছে গিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেন।একটি শার্ট দিয়ে আগুন বাড়ান, এরপর সাবওয়ে প্ল্যাটফর্মে একটি বেঞ্চ থেকে তাকে পুড়তে দেখেন। তবে জাপেটা কর্তৃপক্ষকে জানান যে তিনি জানেন না সেদিন কী ঘটেছিল। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর মুখপাত্র জেফ কার্টার জাপেটাকে একজন অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করেন। তিনি গুয়াতেমালার নাগরিক। যিনি ২০১৮ সালে নির্বাসিত হওয়ার পর আবার এদেশে ফিরে এসেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি