৫ মে ২০২৬

নিউ ইয়র্কে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি কিশোরীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে রিফাত আরা আলী নামের বাংলাদেশি এক কিশোরী। স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) ভোরে লং আইল্যান্ডে এলমন্টের মার্শাল স্ট্রিটে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রিফাত আরা আলী (১৪) অগ্নিদগ্ধ হয়। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় তার বড়ভাই, নানা ও নানি গুরুতর আহত হয়েছেন। নাসাউ কাউন্টির চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো এ তথ্য নিশ্চিত করেছেন। রিফাত আরা আলী স্থানীয় একটি স্কুলের নবম গ্রেডে পড়ত। রিফাতের ভাই রাইম সাদমান জিম (১৭), নানা শামসুল হক (৮২) এবং নানি দিল আফরোজকে (৭৫) নাসাউ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিফ ফায়ার মার্শাল মাইকেল উতারো জানান, শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোহাম্মদ আলীর বাড়ি বাংলাদেশের চাঁদপুরে। সামিনা শামসের বাড়ি কুষ্টিয়ায়। ২০১৯ সালের জানুয়ারি থেকে এই দম্পতি লং আইল্যান্ডের ওই বাড়িতে থাকছিলেন। মেয়ে এবং দুই নাতিকে দেখার জন্য গত ২৫ জুলাই বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যান সামিনার মা-বাবা। আগামী ২৫ অক্টোবর তাদের দেশে ফেরার কথা ছিল। তবে আগুনে তাদের পাসপোর্ট পুড়ে গেছে। কীভাবে আগুন লাগল তা ফায়ার সার্ভিস খতিয়ে দেখছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি