নিউ ইয়র্কে নতুন প্রজন্মের শিল্পী ঋর্তিকা ব্যানার্জির একক সঙ্গীতসন্ধ্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্মের কন্ঠশিল্পী ঋর্তিকা ব্যানার্জির একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। গত মঙ্গলবার উডসাইডের কুইন্স প্যালেসে প্রথমবারের মতো অনুষ্ঠিত উক্ত সঙ্গীতসন্ধ্যায় বিভিন্ন ধরনের গান পরিবেশন করে প্রবাসীদের মন জয় করন ঋর্তিকা।নিউ ইয়র্কের পিজি কেয়ার প্রোডাকশন হাউজ এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন নিউ ইয়র্কের ‘মাটি ব্যান্ড’। সন্ধ্যার পর যখন ঋর্তিকা ব্যানার্জির সঙ্গীত পরিবেশনা শুরু হওয়ার আগেই দর্শকে হলভর্তি হয়ে যায় কুইন্স প্যালেস মিলনায়তন। কমিউনিটির বিশিষ্টজন, সঙ্গীতপ্রেমিসহ স্থানীয় এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারও যোগ দেন অনুষ্ঠানে। ঋর্তিকা ব্যানার্জি ও পার্থ গুপ্তকে শুভাষিশ জানিয়ে বক্তব্য রাখেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবি নাজনীন, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রর দুই কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান ও বিএনপি নেতা গিয়াস আহমেদ এবং ব্যবসায়ী রাহাত মুক্তাদির প্রমুখ।
অনুষ্ঠেন স্বাগত বক্তব্য দেন পিজি প্রোডাকশন হাউজ এন্ড পিজি কেয়ার প্রুপের চেয়ারপার্সন শুকলা দত্ত এবং প্রেসিডেন্ট পার্থ গুপ্ত। নিউ ইয়র্কসহ পার্শ্ববর্তী অঙ্গরাজ্য থেকেও ঋর্তিকার স্বজন ভক্তরা তার গান শুনতে ছুটে আসেন নিউ ইয়র্কে। পিজি কেয়ার প্রোডাকশন হাউজের কর্ণধার কর পার্থ গুপ্ত তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ‘বিধাতা সহায় থাকলে ঠেকায় কে? সেই প্রমাণই আবার পেলাম। আমি ঠিক আগের মতো কমিউনিটির মানুষের ভালোবাসা পেয়েছি, পেয়েছি উচ্ছ্বাস। নিউ ইয়র্কে বেড়ে ওঠা ঋর্তিকা ব্যানার্জির একক মনোমুগ্ধকর সঙ্গীতসন্ধ্যায় সূচিত হলো ভালোর এক অপরুপ নিদর্শন। ঋর্তিকা আর আমার প্রতিষ্ঠান পিজি গ্রুপকে রীতিমতো আপ্লুত করেছে কমিউিনিটির শ্রদ্ধেয় মানুষগুলোকে। আমাদের প্রতি কমিউনিটির অগ্রবর্তী অংশের প্রতিনিধিত্বকারীরা যে দরদ আর সম্মান দিয়েছে তা ভবিষ্যতের যে কোন কাজের জন্য পার্থিব হয়ে থাকবে।’
পার্থ গুপ্ত আরো লিখেন, ‘অনুষ্ঠান নিয়ে আমাদের প্রত্যাশা ও শক্ত মনোবল ছিলো। সেটির বাস্তবায়ন ঘটিয়েছেন আমাদের ভালোবাসার মানুষগুলো, যাদের প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে উজাড় করা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি