৫ মে ২০২৬

নিউ ইয়র্কে নীলিমা শশী'র একক সঙ্গীতানুষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে নীলিমা শশী'র একক সঙ্গীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ক্লোজআপ ওয়ান তারকা শেখ নীলিমার শশী'র একক সঙ্গীতানুষ্ঠান। স্থানীয় সময় রোববার (২৪ অক্টোবর) নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ সঙ্গীতানুষ্ঠানের মিলনায়তন ছিল দর্শক ভর্তি। জামাইকার 'পিজি কেয়ার প্রো' এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। শেখ নীলিমা শশী'র জন্ম জামালপুরে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করেছেন। প্রবাসেই চলছে গানের রেকর্ডিং, মঞ্চে সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিয়মিত। তবে ইদানিং মঞ্চে সঙ্গীত পরিবেশনার উপরই বেশি জোর দিচ্ছেন তিনি। ২০০৮ সালের এনটিভির ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নেন শশী। এর পর দীর্ঘ পথ গেছে। শশী গেয়েছেন, ভাসিয়েছেন অনেককে নিজের গানে। দুটি এককসহ অসংখ্য মিশ্র অ্যালবাম বাজারে রয়েছে তার। ২০০৯ সালে শশীর প্রথম একক অ্যালবাম 'যেও না' বাজারে এসেছিল। এরপর ২০১৩ সালে 'শহরজুড়ে শশীর গান'। প্রথম অ্যালবামে যথারীতি পেয়েছিল প্রশংসা। আর দ্বিতীয় অ্যালবামের 'ভালোবেসে তোমায়' গানটি এখনও শ্রোতাদের ঠোঁটে। কিশোরের সঙ্গে দ্বৈত কণ্ঠের এ গানটির মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়। ১০১৪ সালের ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে দ্বৈত অ্যালবাম প্রকাশ পায়। এটির নাম ছিল 'বেদনার আলপিন'। প্রায় ডজনখানেক গান দিয়ে সাজানো অ্যালবামটি প্রকাশ করেছিল আর্ব এন্টারপ্রাইজ। গানটির বেশ কয়েকটি গান শ্রোতানন্দিত হয়। দেশাত্ববোধক, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, বাংলা ছায়াছবির পুরানো দিনের গান দিয়ে 'পিজি কেয়ার প্রো'র কর্ণধার ও যন্ত্রশিল্পী পার্থ গুপ্তের পরিকল্পনায় সাজানো হয় শেখ নীলিমার শশী'র একক সঙ্গীতানুষ্ঠান। দেশাত্ববোধক গান ‘সব কটা জানালা খুলে দাও না’ দিয়েই শুরু করেন একক সঙ্গীতানুষ্ঠান। এরপর একে একে গেয়ে শোনান ‘আমি কি তোমার মত এত ভালবাসতে পারি’, ‘তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে,’ ‘তুমি যাকে ভালবাস’ এর মত গান। গেয়ে শোনান রবীন্দ্র সংঙ্গীত ‘মম জীবন যৌবন’সহ প্রায় ২০টি গান। মঞ্চে শশী'র সঙ্গীত পরিবেশনকালে দর্শক সারিতে নিউ ইয়র্ক প্রবাসী সঙ্গীতশিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ব্যবসায়ী, স্থানীয় পুলিশ কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেখ নীলিমার শশী'র একক সঙ্গীতানুষ্ঠানে শিল্পীকে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মাটি ব্যান্ডের শিল্পীবৃন্দ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি