নিউ ইয়র্কে মারা গেল করোনায় আক্রান্ত বৃদ্ধা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত অশীতিপর এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক সিটি হাসপাতালে মৃত্যু হয় তার। নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু। তবে গোটা যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে ৫১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ২ হাজার ৩৪০ জন। এরই প্রেক্ষিতে শুক্রবার যুক্তরাষ্ট্রে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুওমো ৮২ বছর বয়সী ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সম্প্রতি ওই নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন শুক্রবার (যুক্তরাষ্ট্রের সময়) অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে ভিডিও কনফারেন্সে তিনি সাংবাদিকদের বলেন, ‘গতরাতে নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ৮২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে—যিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে ‘‘এমফিসেমা’’ নামক রোগে ভুগছিলেন।’
ইউরোপের দেশ যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১ জনের।
সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১২৩টি দেশের ১ লাখ ৪৯ হাজার ৬২৬ জন বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৬০০ ছাড়িয়েছে। এরই প্রেক্ষিতে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে প্যানডেমিক (বিশ্বের বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া মহামারি) ঘোষণা করে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি