নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত এক বাংলাদেশি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশি মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪১)। প্রায় ২৩ দিন চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে হামালার ঘটনাটি প্রতিবেশিসহ আত্মীয়দের কাছে বর্ণনা করেন। গত ৫ ডিসেম্বর ভোরে কুইন্সেরা জ্যাকসন হাইটসে এ হামলার শিকার হন তিনি। এ ঘটনা প্রবাসীদের কেউই জানেন না। ঐদিন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, ৫ ডিসেম্বর ভোরে কুইন্সের ৩২ এভিনিউ’র ৭০ ষ্ট্রিটে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এসময় অপর একটি গাড়ি তার গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির ক্ষতি হয়েছে কিনা দেখছিলেন। এমন সময় ধাক্কা দেয়া গাড়ি থেকে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত বের হয়ে গালি দিয়ে তার মুখে ধারালো কিছু একটা ছুঁড়ে মারে। এলোপাতাড়ি মারধরের ফলে তিনি মারাত্মক জখম হন হলে। এতে তার বুকের পাঁজরের ৫ টি হাঁড় ভেঙ্গে যায়। ঘটনাস্থলের পাশের বাসার লোকজনের সহযোগিতায় পুলিশ এসে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে এল্মহার্ষ্ট হাসপাতালে ভর্তি করেন।
আজাদ জানান, ওই দুর্বৃত্তের হামলায় তার বুকের পাঁজরের ৫টি হাঁড় ভেঙ্গে গেছে। সে কারনে বড় ধরনের অপারেশন করতে হয়েছে। হামলার পর তার গাড়ির চাবি ও সামান্য কিছু ডলার পাওয়া যায়নি।
বিপি।এসএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি