৪ মে ২০২৬

নিউ ইয়র্কে করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পিতা-পুত্রের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মাত্র ৩ ঘন্টার ব্যাবধানে প্রকৌশলী খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্না'র মৃত্যু হয়। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। চট্টগ্রামের সন্দীপের হালিশহরের এ ব্লক ৮ নং লেনের বাসিন্দা প্রকৌশলী খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। পিতা-পুত্রের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক। এরা সকলেই নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউজার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বাসিন্দা বলে জানা গেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি