৪ মে ২০২৬

নিউ ইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত মারা গেলেন বাংলাদেশি চিকিৎসক তৌফিকুল আলম ভূঁইয়া ধিলন। স্থানীয় সময় রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬১ বছর। তিনি স্ত্রী এবং সন্তান রেখে গেছেন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ)-এর সাবেক সভাপতি ডা. তৌফিকুল আলম ভূঁইয়া ধিলন গত ১০/২২ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ডা. নাঈমা ভূইয়া একজন ডেন্টিস। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি