নিউ ইয়র্কে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে রমজানের প্রথম দিনে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (১১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য রকম পরিবেশ ছিলো নিউ ইয়র্কজুড়ে। রেস্টুরেন্টগুলোতে দিনের বেলা তেমন বেচাকেনা না হলেও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতারের জন্য ক্রেতাদের ছিলো উপচে পড়া ভিড়। দোকানগুলোতেও নানা পদের মুখরোচক ইফতার সামগ্রী দিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করেন বিক্রেতারা।
পবিত্র রমজান মাসের অন্যতম অনুষঙ্গ ইফতার সামগ্রী। ইফতারের সময় সব রোজাদারই চান সাধ্যমতো মুখরোচক পদ দিয়ে ইফতার করতে। তাই, বিকেল থেকেই প্রতিটি বাসায় পড়ে যায় ইফতার তৈরির ধুম। বাসার তৈরি ইফতারের সঙ্গে যোগ হয় বাইরে থেকে কিনে আনা ইফতার সামগ্রী। দেখা গেছে, বাসায় নানা রকমের ইফতার সামগ্রী তৈরি হলেও অনেকেই দোকান থেকে ইফতারির বিভিন্ন পদ কিনে নিচ্ছেন।
সোমবার বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কস, ব্রুকলিন, জামাইকা জ্যাকসন হাইটস ও ম্যানহাটনের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, বিকাল ৪টা থেকেই প্রতিটি ইফতার সামগ্রীর দোকানে ভিড় করছেন ক্রেতারা। প্রথম দিনের ইফতারিতে মানুষের সবচেয়ে বেশি চাহিদা ছিলে খেজুরের গুঁড়ের গরম জিলাপি। এছাড়াও
গরু-মুরগির কাবাব, হালিম, চিনির জিলাপি, সমুচা, পিঁয়াজু, সবজির পাকোরা, বেগুনী, ছোলা, আলু-ডিম চপ, সিঙ্গারা, শরবত, খোরমা, মিষ্টি, পুরি, বিরিয়ানী, চিকেন ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, চিলি চিকেনসহ বিভিন্ন রকমের ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
খলিল বিরিয়ানী হাউসে স্বত্বাধিকারী ও বিশিষ্ট রন্ধনশিল্পী খলিলুর রহমান বলেন প্রতি বছরের ন্যায় এবারও প্রবাসী রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থায় ইফতারি সরবরাহ করছি। রমজান মাসে রোজাদারদের উন্নত সেবা দিতে আমাদের চারটি শাখায় জনবল বৃদ্ধি করেছি। ইফতারে শুধু মুখরোচক খাবারই নয়, স্বাস্থ্যসম্মত খাবার দেবারও প্রচেস্টা করছি।
তিনি বলেন, গতবছরের চেয়ে এবার জিনিষপত্রের দাম বৃদ্ধি পেলেও আমরা ক্রেতাদের সাধ্যের মধ্যে মূল্য নির্ধারণ করেছি। দু'ধরনের ইফতার বক্সের দাম একটি ১১ এবং অন্যটি ১৩ ডলার মুল্য নির্ধারণ করেছি। এ মুল্য ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে বলে জানান খলিল।
ব্রঙ্কসের বাংলা গার্ডেনের রন্ধনশিল্পী আবুল বাশার জানান, তাদের রেস্তোরাঁয় সব সময়ই স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করা হয়। তবে রোজা উপলক্ষে কিছুটা ব্যতিক্রম ব্যবস্থা নেওয়া হয়েছে। আস্ত মুরগির রোস্ট, মাসালা চিকেন, মাটন ভুনা, বিফ ভুনা, চিকেন ফ্রাই, দই বুন্দিয়া, জিলাপি, চিকেন সমুচা, চিকেন টিক্কা কাবাব, জালি কাবাব, ডিম চপ, চিকেন ড্রামস্টিক, মাটন কাটি কাবাব, বেগুনি, পেঁয়াজু শাহী জিলাপি ইত্যাদি রয়েছে ইফতারি আইটেমের মধ্যে। ক্রেতাদের চাহিদা মোতাবেক সকল ধরনের খাবার সরবরাহ করবেন বলে আশা করেন তিনি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি