নিউ ইয়র্কে ঘুষ-চাঁদাবাজির অভিযোগে ৭০ আবাসনকর্মী গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে ৭০ জন আবাসন কর্মচারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ফেডারেল দুর্নীতি তদন্তকারী দল তাদেরকে গ্রেপ্তার করেন। তদন্তের অংশ হিসেবে নিউ ইয়র্ক সিটির আবাসন কর্তৃপক্ষ বর্তমান এবং সাবেক ৭০ জন কর্মচারির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কসহ কয়েকটি রাজ্য জুড়ে ৭০০ আইন শৃঙ্খলা বাহিনীর লোক এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।
কর্মচারিদের বিরূদ্ধে নির্মাণ কাজের জন্য কন্ট্রাক্ট দেয়ার বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করার অভিযোগ আনা হয়। প্রসিকিউটররা অভিযোগ করেন, সুপারিনটেনডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট যারা প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়া ছাড়াই চুক্তি করতে ক্ষমতা রাখেন, তারা লাভবান হতে গোপনে একটি সংগঠিত অপরাধ নেটওয়ার্কে কাজ করার জন্য তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়।
যেসব ঠিকাদাররা ১০ হাজার ডলারের কম মূল্যে কাজ পাবে তাদের কাছ থেকে এমন ঘুষ আদায় করা হয়েছে। অসৎ কর্মচারীরা দশ বছরের মেয়াদে ১৩ মিলিয়ন ডলারের কাজের জন্য মোট ২ মিলিয়ন ডলারের কাজে এমন দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
সাওদার্ন ডিস্ট্রিক্ট এর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেন, সুপারিনটেনডেন্ট বা সহকারী সুপারিনটেনডেন্টকে কাজে সাইন অফ করার প্রয়োজন ছিল, যাতে ঠিকাদারকে হাউজিং অথরিটি অর্থ প্রদান করে। আমরা দেখেছি যে অপরাধীরা নগদ ঘুষের বিনিময়ে তাদের নিজস্ব কাজ দাবি করেছিল। অবৈধ এমন কর্ম একটি নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে এবং এ কাজে কয়েক ডজন হাউজিং বিভাগের কর্মচারী জড়িত ছিল।
হাউজিং অথরিটির আনুমানিক ১০০টি স্থাপনায় এমন তসরুফের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অভিযুক্ত অপরাধগুলো ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে সংঘটিত হয়েছিল বলে জানানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন বছরব্যাপী এ তদন্তে সহযোগিতা করেছে। নিউ ইয়র্ক হাউজিং অথরিটির অধীনে প্রায় ৩ লাখ ৬০ হাজারেরও বেশি বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি