নিউ ইয়র্কে ঘৃণামূলক অপরাধ দমনে কাজ করতে চান শাহ শহিদুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের অবসান ঘটাতে চান নিউ ইয়র্কের ডিষ্ট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান প্রার্থী ও যুক্তরাষ্ট্রস্থ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফাউন্ডারের প্রেসিডেন্ট শাহ শহিদুল হক (সাইদ) আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) জ্যাকসন হাইটস-এলমহার্ষ্ট (ডিষ্ট্রিক্ট-২৫) অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ দমনে কাজ করবেন। স্থানীয় সময় রবিবার (৩১ অক্টোবর) জামাইকার ধানসিঁড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠিত 'তহবিল সংগ্রহ' অনুষ্ঠান তিনি একথা বলেন।
পিজি কেয়ার আয়োজিত উক্ত 'তহবিল সংগ্রহ' অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী শাহ শহিদুল হক (সাইদ)বলেন নিউ ইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রেই দিন দিন বাংলাদেশিসহ সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের সংখ্যা বাড়ছে। কোনভাবেই তা থামানো যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের দিনেও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে। এ ধরনের অপরাধ দমনে কাউকে উৎসাহিত হতেও দেখা যায় না। এসব ঘটনার প্রতিবাদসহ অপরাধ দমনে এগিয়ে আসার এটাই একমাত্র উপোযুক্ত সময়। নিউ ইয়র্কে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তিনে এবারে ডিষ্ট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের সঙ্গে বামদের মল্লযুদ্ব, রাস্তাঘাট অপরিস্কার, অব্যবস্থায় পড়ে থাকে। অন্য দিকে সিনিয়র সিটিজেনগণ বেশিরভাগ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়ে আসছেন। মান্ধাতা আমলের পেনশন, কোভিড-১৯ কালে আন এম্পলয়মেন্টসহ সর্বপ্রকার সরকারী ভাতা থেকে তারা বঞ্চিত। মাত্র ২৭০-৩০০ ডলারের ভাতা বর্তমান দূর্মূল্যের বাজারে অত্যন্ত নগন্ন। এ ধরনের অব্যবস্থা মেনে নেওয়া সম্ভব নয়। শিগগির এ অব্যাবস্থার পরিবর্তন প্রয়োজন।
মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের সাবেক ছাত্রনেতা শাহ শহিদুল হক (সাইদ) ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিজের কাজকর্মের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। কোভিড-১৯ যোদ্ধা মানবতাবাদী এবং সফল ব্যবসায়ী হিসাবেও সকলের নিকট পরিচিত। গত ২০২০ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘করোনা হিরো’ সম্মাননা পেয়েছেন তিনি। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ) ২০২০ সালের মার্চ থেকে অদ্যাবধি কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলসভাবে কাজ করায় বিভিন্ন সংস্থা থেকেও পেয়েছে নানা সম্মাননা।
এখন পর্যন্ত প্রায় ড’জনখানেক অ্যাওয়ার্ড, প্রোক্লেমেশন, সাইটেশন, সার্টিফিকেট অব অনার পেয়েছেন শাহ শহীদুল হক। এর মধ্যে উল্লেখ্যযোগ্য সম্মাননা পেয়েছে সর্বপ্রথম তৎকালীন সিনেটর হিলারী ক্লিনটন থেকে। তাকে আরও আ্যওয়ার্ড দিয়েছেন সাবেক কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি।
পিজি কেয়ার আয়োজিত উক্ত 'তহবিল সংগ্রহ' অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনে এস আর সুমন, এনামুল হক, ফরিদা ইয়াসমিন, পার্থ গুপ্ত, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আকতার উদ্দিন, মোহাম্মদ আজাদ, জয়, রাজিব ভট্টাচার্য্য, রহিম উদ্দিন, মোহাঃ বখতিয়ার, শহীদুল্লাহ আনসারী ও খোকন রায় প্রমুখ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি