নিউ ইয়র্কে গাড়ির ধাক্কায় পথচারির মৃত্যুর ঘটনায় বাংলাদেশি গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি যুবকের গাড়ির ধাক্কায় মিশরীয় পথচারির মৃত্যু ঘটেছে। পুলিশ গাড়ি চালক যুবক মাহবুব আলী( ২৬) কে গ্রেফতার করে গত মঙ্গলবার (৬ জুন) ম্যানহাটনের একটি আদালত সোপর্দ করলে আদালত তাকে ৩ কোটি ২১ লাখ টাকায় (তিন লাখ ডলার) জামিন মঞ্জুর করেন। মদ্যপ অবস্থায় মাহবুব দ্রুত বেগে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন বলে পুলিশ অভিযোগ করেন।
পুলিশ অভিযোগে জানা যায়, দুর্ঘটনার দিন রোববার দুপুর থেকেই মধ্যপান করছিলেন। ৪ জুন রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাতাল মাহবুব আলী ম্যানহাটনের
সড়কপথে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন। থার্ড এভিন্যু আর ২১ স্ট্রিটের মোড়ে তার গাড়ির ধাক্কায় আব্দুল হেকিম এসিয়ক (২২) নামের এক পথচারীর মৃত্যু ঘটেছে। মাহবুবের গাড়িতে বসা ২৫ বছর বয়সের একজন নারী যাত্রী সহ মোট চার জন আহত হয়েছেন। জানা গেছে , নিহত পথচারি আব্দেল হাকিম সদ্য মিশর থাকে আসা একজন অভিবাসী। পাশেই একটি আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন। তিনি সাইকেলে করে খাবার ডেলিভারি দেয়ার কাজ সবে শুরু করেছিলেন। নিহত এ অভিবাসীর মরদেহ স্বজনদের কাছে পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে।
এদিকে পুলিশ মাহবুব আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণের পর তাকে ৩ কোটি ২১ লাখ টাকায় (তিন লাখ ডলার) জামিন মঞ্জুর করেন জামিন হয়েছে। অ্যাস্টোরিয়ায় পরিবারের সাথে বসবাস করতেন মাহবুব আলী।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি