৫ মে ২০২৬

নিউ ইয়র্কে গাড়ি পার্কিং নিয়ে মারামারি, ২ বাংলাদেশি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্কে গাড়ি পার্কিং নিয়ে মারামারি, ২ বাংলাদেশি গ্রেফতার
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধুষ্যিত জ্যাকসন হাইটসে গাড়ির পার্কিং স্পট নিয়ে প্রবাসী দুই বাংলাদেশির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার রাত সোয়া বারোটার দিকে ৭৩ ষ্ট্রিটের হাট বাজার ও মান্নান গ্রোসারির সামনে এ ঘটনা ঘটে। হাতাহাতির এ ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় রাস্তার অপর পাশে খাবার বাড়ি রেস্তোরাঁর নিচতলায় পালকি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের একটি গ্রুপের কর্মি সমাবেশ চলছিল। সমাবেশ থেকে দলের বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গত ৮ বছরের নানা অনিয়ম দুর্নীতি চিত্র তুলে ধরে 'হটাও সিদ্দিক' আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হয়। সমাবেশে অংশ নেওয়া আওয়ামীলীগের নেতাকর্মিদের ওপর হামলা করতেই অপর আরেকটি গ্রুপের নেতাকর্মিরা পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামীলীগ নেতাদের বক্তব্য ও গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি