৪ মে ২০২৬

নিউ ইয়র্কে ফের কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলার শিকার বাংলাদেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিউ ইয়র্কে ফের কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলার শিকার বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি। চলতি বছরের গত শুক্রবার (১ জানুয়ারি) সকালে নিউ ইয়র্কের ব্রুকলিনে আবদুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে মারধরের পর তার সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যান কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত। ঘটানার পর চারদিন গরও পুলিশ দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে পারেনি। জানা যায়, ঐদিন ব্রুকলিনে ৫২৪ পাইন স্ট্রিটে নিজের গাড়ি পার্ক করে বাসায় ফেরার সময় এক কৃষ্ণাঙ্গ যুবক এসে অকারণে তার সাথে কথা বলে বিতর্কে জড়ায়। পার্ক করা গাড়ি অন্যত্র সরিয়ে নিতে তাগিদ দেন। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। গাড়িটি তার বাসার সামনে পার্ক করা ছিলা না। সেটা ছিলো রাস্তার ধারে একটা নিয়মিত পার্কিং স্থান। কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের কথা অমান্য করায় তাকে বেধরক পিটাতে শুরু করে। তার ঘুসিতে রহমানের দু'চোখের কোনে কালো দাগ পড়ে যায়। ভেঙে যায় ডান চোখের হাড়। গাড়ীর কাঁচ ভেঙে ফেলেছে। অচেতন হয়ে রহমান মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্ত তার ওয়ালেট এবং ফোন নিয়ে পালিয়ে যায়। কে বা কারা পুলিশে ফোন দিলে পুলিশ দ্রুত তাকে স্থানীয় জ্যামাইকা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে ৭৫ প্রিসিংকটে একটি মামলা হয়েছে। ডকেট নং-২০২১০৭৫৩১। গোয়েন্দা পুলিশ বেন মানেন মামলাটি তদন্ত করছেন বলে জানা গেছে। এদিকে, গত ৫ ডিসেম্বর ভোরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলার শিকার হন বাংলাদেশি মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রায় ৯ দিন চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে হামালার ঘটনাটি প্রতিবেশিসহ আত্মীয়দের কাছে বর্ণনা করেন। তিনি। এ ঘটনা প্রবাসীদের কেউই জানেন না। ঐদিন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওইদিন ভোরে জ্যাকসন হাইটসে ৩২ এভিনিউ’র ৭০ ষ্ট্রি্টে গাড়ি পার্কিং করছিলেন আজাদ। এসময় অপর একটি গাড়ি তার গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে নেমে গাড়ির ক্ষতি হয়েছে কিনা দেখছিলেন। এমন সময় ধাক্কা দেয়া গাড়ি থেকে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত বের হয়ে গালি দিয়ে তার মুখে ধারালো কিছু একটা ছুঁড়ে মারে। এলোপাতাড়ি মারধরের ফলে তিনি মারাত্মক জখম হন হলে। এতে তার বুকের পাঁজরের ৫ টি হাঁড় ভেঙ্গে যায়। ঘটনাস্থলের পাশের বাসার লোকজনের সহযোগিতায় পুলিশ এসে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে এল্মহার্ষ্ট হাসপাতালে ভর্তি করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি