৪ মে ২০২৬

নিউ ইয়র্কে দিনাজপুর জেলা সমিতির অভিষেক শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে দিনাজপুর জেলা সমিতির অভিষেক শনিবার
নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রস্থ দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন আগামী শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামাইকার অ্যাবিগেল অ্যাডামস স্কুলে অনুষ্ঠিত হবে। জানা যায়, গত ২৯ অক্টোবর সংগঠনের উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে নিউইয়র্কের জামাইকায় অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। দু’বছর মেয়াদী এ কমিটিতে মোশাররফ হোসেন সভাপতি এবং অ্যাড. আব্দুর রশিদ সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামাইকার অ্যাবিগেল অ্যাডামস স্কুল (১৭০-৪৫ ৮৪ এভেন্যু)এ অনুষ্ঠিতব্য নতুন কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপনের কর্মসূচিতে থাকছে নতুন কমিটির শপথ গ্রহণ, আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী দিনাজপুর সমিতির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। নতুন কমিটির শপথ গ্রহণের পাশাপাশি বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন হবে একই অনুষ্ঠানে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি