৫ মে ২০২৬

নিউ ইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু ছালা মিয়া নামের এক বাংলাদেশি খাবার সরবরাহকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ১৬ (অক্টোবর) রাত ১টার দিকে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড পার্কের বাইরে ক্রিস্টি সেন্টের কাছে হেস্টার সেন্টের সারা ডি রুজভেল্ট পার্কের কাছে এ ঘটনাটি ঘটে। ছালা মিয়া (৫১) ই-বাইকে করে গ্রুবহাব নামক একটি প্রতিষ্ঠানের অধীনে খাবার সরবরাহের কাজ করতেন। ছিনতাইকারী পর তার প্রথমে মুখে ঘুষি মারে এবং পরে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ আহত ছালাকে বেলভিউ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ছালা মিয়ার মুখে আঘাত করা হয়েছে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ছালা মিয়া একটি ই-বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো ছিনতাইকারী তাকে থামান এবং তার চাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে হামলাকারী একটি ছুরি বের করে তাকে আঘাত করে। ছালা মিয়ার বাইকের পিছনে একটি ইনসুলেটেড গ্রুবহাব ডেলিভারি ব্যাগ সংযুক্ত ছিল, কিন্তু আক্রান্ত হওয়ার সময় ডেলিভারি দিচ্ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হামলাকারী তার এ বাইক নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। নিউ ইয়র্ক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের ১০ অক্টোবর পর্যন্ত সাতটি ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটেছে। যা গত বছরের তুলনায় ২টি বেশি। ২০২১ সালে এখন পর্যন্ত পার্কে ১৫ টি হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছে পুলিশ। ২০২০ সালে ১২টির বেশি ঘটনা তদন্ত করেছিলো। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি