৫ মে ২০২৬

নিউ ইয়র্কে ব্যবসা ঋণের হিসাব চাওয়ায় অংশীদারের বিরুদ্ধে অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে ব্যবসা ঋণের হিসাব চাওয়ায় অংশীদারের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা মহামারিকালীন সময়ে পারিবারিক যত্ন (হোম কেয়ার) ব্যবসার পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) লোনের অর্থের হিসাব চাওয়ায় উল্টো অংশীদারের বিরুদ্ধে মামলা করেছেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। গত বছর করোনা মহামারিকালীন সময়ে বেঙ্গল ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রায় সাড়ে ৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৪৮ লাখ ৭৪ হাজার টাকা) লোন গ্রহণ করেন (যা সম্পূর্ণ অফেরত যোগ্য ও মওকুফকৃত)। গত ৬ মাস ধরে লোনের হিসাব চাচ্ছিলেন ব্যবসার অংশীদার যন্ত্রশিল্পী পার্থ গুপ্ত। পিপিপি ঋণের সঠিক হিসাব না দিয়ে টালবাহানা করে আসছিলেন শাহ নেওয়াজ। ঋণের ভাগ অংশীদারকে না দেওয়ার জন্য তিনি ভিন্নপন্থা অবলম্বন করেন। অংশীদারিত্বের হিসাব থেকে দূরে থাকার জন্য শাহ নেওয়াজ সুকৌশলে পার্থ গুপ্তের নামে পুলিশের কাছে জীবন নাশের অভিযোগ করেন। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্ক প্রবাসী ইন্সুরেন্স ব্যবসায়ী শাহ নেওয়াজ ও নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ যন্ত্রশিল্পী (কিবোর্ড বাদক) পার্থ গুপ্ত যৌথভাবে পারিবারিক যত্ন (হোম কেয়ার) ব্যবসা শুরু করেন। গত ২০২০ সালে করোনা মহামারিকালীন সময়ে ব্যবসার কিছুটা ক্ষতি দেখা দিলে বেঙ্গল ও গোল্ডেন এজ হোম কেয়ারের জন্য পৃথক পৃথকভাবে পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম (পিপিপি) লোনের আবেদন করেন প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ। আবেদনের প্রেক্ষিতে ১৯ ও ২১ মে ২০২০ ক্রোস রিভার ব্যাংক দু'টি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৫ লাখ ২৪ হাজার ৭২৯ ডলারের লোন অনুমোদন করে। উক্ত লোনের ব্যাপারে অন্যান্য অংশীদারের কাছে সঠিক হিসাব দিতে টালবাহানা করেন শাহ নেওয়াজ। এ বিষয়টি নিয়ে গত ৬ মাস ধরে পার্থ গুপ্ত'র সাথে তার নানা রকম দ্বন্দ্ব চলে আসছিল। গত সেপ্টেম্বরের শেষের দিকে শাহ নেওয়াজ নিউ ইয়র্ক পুলিশের কাছে অভিযোগ করেন যে পার্থ তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তিনি পুলিশের কাছে তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন। মামলার ডকেট নম্বর-'সিআর-০২০৫৬০-২১ কিউএন'। এর প্রেক্ষিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের জ্যাকসন হাইটসের নর্দার্ন ব্লুভার্ড-১১৫ এলাকার পুলিশ গত সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পার্থকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ষ্টেশনে তাকে আটক রাখা হয়। পরদিন মঙ্গলবার (৫ অক্টোবর) ক্রিমিনাল কোর্টের বিচারক পার্থের জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার বাদী শাহনেওয়াজ থেকে দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেন আদালত। আগামী ২০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ ব্যাপারে মামলার বাদী শাহনেওয়াজ স্থানীয় সাংবাদিকদের জানান, পার্থ গুপ্ত দীর্ঘদিন ধরে তাকে এবং তার পরিবারকে নানান ধরনের হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ যখন প্রাণনাশের হুমকি দিয়েছেন। তখন তিনি প্রমাণসহ এই মামলা দায়ের করেন। দুই সপ্তাহ আগে স্থানীয় নিউ ইয়র্ক পুলিশ প্রিসেন্টে-১১৫-এ পার্থ গুপ্ত থেকে নিরাপত্তা চেয়ে তিনি আবেদন করেন। পরে স্কাইল নামের একজন গোয়েন্দা কর্মকর্তা বিষয়টি তদন্ত করে তাকে পুলিশ প্রিসেন্টে-১১৫-এ আসার আহবান জানান। পার্থ পুলিশের আহবানে পুলিশ প্রিসেন্টে-১১৫ তে গেলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতভর আটক রাখা হয়। বেঙ্গল ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রায় সাড়ে ৫ লাখ ডলারের ব্যবসা ঋণের অর্থ সম্পর্কে মতামত জানতে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজের সাথে বার্তাবহের মাধ্যমে যোগাযোগ করা হলে কোন সদুত্তর মেলেনি। এদিকে তার ব্যবসায়িক অংশীদার পার্থ গুপ্তের সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্ত তাকে পাওয়া যায়নি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি