৫ মে ২০২৬

নিউ ইয়র্কে বাসের চাপায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইয়র্কে বাসের চাপায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাসের চাপায় আহত বাংলাদেশি প্রকৌশলী নাজমুল আহসান বাবুল মারা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রিট ও ব্রডওয়ের মাঝের রাস্তায় সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে দ্রুত স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রস্থ মাগুরা জেলা সমিতির নেতৃবৃন্দরা জানান নিহত নাজমুল আহসান বাবুল পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন। তিনি চলতি বছরে মাগুরা জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেশায় একজন প্রকৌশলী এবং লায়ন্স ক্লাবের গভর্নরও ছিলেন। প্রবাসে নানা ধরনের সামাজিক কর্মকান্ডের তার সম্পৃক্তা ছিল বলে জানা গেছে। তার দেশের বাড়ি মাগুরা জেলায়। নাজমুল আহসান বাবুলের আকস্মিক মৃত্যুতে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি