নিউ ইয়র্কে বার্গার রেস্টুরেন্টে এমটিএ বাসচালককে গুলি করে হত্যা
গুলিতে নিহত ডেমেট্রি ম্যাকেকে জুনিয়র (২৯)
মিনারা হেলেন: নিউ ইয়র্কের কুইন্সের একটি বার্গার রেস্টুরেন্টে গুলিতে নিহত হয়েছেন এমটিএ বাসচালক ডেমেট্রি ম্যাকেকে জুনিয়র (২৯)। তিনি ছিলেন সম্পূর্ণ নিরীহ এক ব্যক্তি, যিনি বান্ধবীর সঙ্গে ডেটে গিয়ে ভুলবশত গ্যাং হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ সূত্র।
মঙ্গলবার ভোর প্রায় ১টা ৩০ মিনিটে কিউ গার্ডেন্সের হ্যাঙ্গার ১১ বার্গারস অ্যান্ড ব্রুজে দুই মুখোশধারী ব্যক্তি ঢুকে এক প্রতিদ্বন্দ্বীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি ম্যাকেকে জুনিয়রের বাহু ভেদ করে বুক ও হৃদয়ে লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, নিহতের কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তিনি ঘটনাস্থলে কেবল একজন নিরীহ গ্রাহক ছিলেন। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের শনাক্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এনওয়াইপিডি।
২০২৪ সালে এমটিএ বাসচালক হিসেবে কাজ শুরু করেন ম্যাকেকে জুনিয়র। তিনি কিউ-২ রুটে বাস চালাতেন। এক সন্তানের জনক এই তরুণের বয়স আগামী আগস্টে ৩০ বছরে পৌঁছানোর কথা ছিল। পরিবারের সদস্যরা তাকে পরিশ্রমী, পরিবারমুখী ও সবার প্রিয় একজন মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি